সর্বশেষ

আন্তর্জাতিক

ওমান উপসাগরেও নিয়ন্ত্রণের দাবি ইরানের, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩০ মার্চ, ২০২৬ ১১:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওমান উপসাগর ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চল নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর এক কমান্ডার এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

রোববার (২৯ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-এর এক প্রতিবেদনে বলা হয়, ওমান উপসাগর বর্তমানে ইরানের সামরিক বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

তাসনিম নিউজকে দেওয়া বক্তব্যে ওই কমান্ডার বলেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সেনাদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে প্রবেশ করলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেন তিনি।

তিনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে।

ইরানি কমান্ডারের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি-র পূর্বাংশ এবং ওমান উপসাগর এখন ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ওমান উপসাগর ও হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ইরানের এই আধিপত্যের দাবি ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এতে মধ্যপ্রাচ্যের সামরিক কৌশলে নতুন মোড় আসার আশঙ্কাও দেখা দিয়েছে।

তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, তাদের জলসীমায় যেকোনো অনুপ্রবেশের ক্ষেত্রে তারা কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

২১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন