সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে বর্ণবৈষম্য বিলোপ দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) জেলা শাখা।

শনিবার (২৯ মার্চ) সকালে শহরের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর চলমান বৈষম্য দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা দ্রুত “বৈষম্য বিলোপ আইন” প্রণয়নের দাবি জানান এবং দেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনাথ ঠাকুর। এ সময় উপদেষ্টা সারিকুল হক গেদু, শাহজাহান মন্ডল ও আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের যুগ্ম সম্পাদক পশুপতি রবিদাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে মাঠপর্যায়ের কর্মী শোভারানী ও পলাশী দত্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বক্তারা বৈষম্যবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন