সর্বশেষ

সারাদেশ

রাঙামাটিতে বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাঙামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোতয়ালী থানার আওতাধীন রিজার্ভ বাজার, আসামবস্তিসহ কয়েকটি চিহ্নিত মাদক স্পটে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মোঃ দেলোয়ার (৩৫), পিতা আবু বক্কর সিদ্দিক; মোঃ নূর ইসলাম (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী; মোঃ সাজিদ (২৫), পিতা মোঃ নাছির; এবং মোঃ শাহীন (২১), পিতা মোঃ আবুল। তারা সবাই রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশে শহরে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।

এদিকে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন