সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে গাড়ির চাপায় বৃদ্ধ নিহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি দুঃখজনক সড়ক দুর্ঘটনায় ৭০ বছর বয়সী হেমায়েত মোল্যা নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘোড়ার গাড়ির চালকও আহত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (২৭ মার্চ) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেমায়েত মোল্যার বাড়ি কাশিয়ানী উপজেলার হোগলাকান্দি মধ্যপাড়া গ্রামে। তবে ঘোড়ার গাড়ির চালকের নাম এখনও জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেমায়েত মোল্যা মাঠ থেকে তোলা পেঁয়াজ একটি ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরযান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেমায়েত মোল্যা নিহত হন এবং ঘোড়ার গাড়ির চালক আহত হন। পরে পরিবারের লোকজন খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে পরিবার পুলিশকে খবর দেয়নি। মরদেহ হাসপাতালেও নেওয়া হয়নি। পরিবার যদি পুলিশকে জানায়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন