নরসিংদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে পৃথক অভিযান পরিচালনা করে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার পৌর শহরের বাসাইল বাইন্যাপাড়া ও সাহেপ্রতাব পূর্বপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
নরসিংদী ডিবি পুলিশের ওসি মোঃ আবুল কায়েস আকন্দ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো: বাসাইল বাইন্যাপাড়া এলাকার হিরন মিয়ার ছেলে মোঃ আলামিন (২২) এবং পশ্চিম দত্তপাড়া এলাকার মৃত আয়েব আলীর ছেলে মোঃ কামাল মিয়া (৫৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল পৃথক অভিযান চালায়। সদর উপজেলার পৌর শহরের বাসাইল বাইন্যাপাড়া এলাকায় একটি মুদির দোকানের সামনে গলিপথের পাকা রাস্তার উপর থেকে মোঃ আলামিনকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে সাহেপ্রতাব পূর্বপাড়া এলাকায় শরীফা বেগমের ভাড়া বাড়ির ঘর থেকে মোঃ কামাল মিয়াকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
ওসি মোঃ আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ২২৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে