সারাদেশ
মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে শুক্রবার রাতে অবৈধভাবে মজুদ থাকা ৯০০ লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
হাজারেরও কম লিটার ডিজেল মজুদে কত টাকা জরিমানা করল
রূপক আইচ, মাগুরা
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে শুক্রবার রাতে অবৈধভাবে মজুদ থাকা ৯০০ লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর জানান, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটায় নড়িহাটি গ্রামের কাসেম মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন পাত্রে অবৈধভাবে মজুদ থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
ওসি মো: আবু বকরের কথায়, কাসেম মোল্লা ও তার ছেলে ইসমাইল মোল্লা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে এই ডিজেল মজুদ করছিলেন। এ বিষয়ে মাগুরা সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
১২৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন