সর্বশেষ

সারাদেশ

টোল বৃদ্ধির প্রতিবাদে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে টোল বৃদ্ধি ও অন্যায় নিয়মের প্রতিবাদে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকরা শুক্রবার বিকেলে মানববন্ধন আয়োজন করেছেন।

বিকাল ৪টায় শহরের বিশ্বরোডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা অংশ নেন। মানববন্ধনের আয়োজন করেন সিএনজি শ্রমিক সদস্যরা মারব, ফয়সাল ও হেলাল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, টোল বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের হয়রানির কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা বলেন, শ্রমিকদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে টোল নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক।

বক্তারা আরও জানান, দ্রুত টোল নীতির সংশোধন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং দাবিসহ স্লোগান দেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন