সর্বশেষ

সারাদেশ

বাউফলে চাষিদের থেকে চাঁদাবাজি মামলায় খাদ্যকর্মকর্তা গ্রেফতার

মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী 
মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী 

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় তরমুজ চাষিদের কাছ থেকে চাঁদা দাবির মামলায় মো. অলিউল্লাহ্ (অলি) নামে এক খাদ্যকর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি মির্জাগঞ্জ উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে উপ-খাদ্যপরিদর্শক হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তরমুজ চাষি আরব আলীসহ রাঙাবালী ও চরফ্যাশন উপজেলার কয়েকজন চাষি দীর্ঘদিন ধরে বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরাঞ্চলে জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করে আসছেন। চলতি মৌসুমে তারা চর দিয়ারাকচুয়া এলাকায় জমি লিজ নিয়ে আবাদ করেন।

অভিযোগে বলা হয়, গাছে ফল ধরার পর অলির নেতৃত্বে একদল ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে চাষিদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে খেত থেকে তরমুজ তুলতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে চাষিরা প্রায় ৯ হাজার তরমুজ সংগ্রহ করে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে তুলে বাজারে পাঠানোর প্রস্তুতি নেন। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা। গত ১৬ মার্চ বেলা ১১টার দিকে অলি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে চাঁদা দাবি করে। চাষিরা অস্বীকৃতি জানালে তারা তরমুজ বোঝাই দুটি ট্রলার জোরপূর্বক নিয়ে যায়।

পরে অভিযুক্ত অলি ১০ হাজার টাকা নিয়ে প্রায় ৪ হাজার তরমুজসহ একটি ট্রলার চাষিদের ফেরত দেয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী চাষি আরব আলী বাদী হয়ে বাউফল থানায় মো. অলিউল্লাহ্ (অলি)কে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অলিকে গ্রেফতার করে। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
 

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন