সর্বশেষ

সারাদেশ

ভালুকায় বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক-হেলপার আটক

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের চাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত নয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজারসংলগ্ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী বনশ্রী পরিবহনের (ঢাকা মেট্রো-ব: ১৫-৪৮৪০) একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় দুই তরুণ মোটরসাইকেলে করে বাসটির পিছু ধাওয়া করে ভালুকা বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসটি আটক করেন। পরে চালক ও হেলপারকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা ও ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। ঘাতক বাস, চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন