সর্বশেষ

সারাদেশ

আইজিপি:

পুলিশ হত্যার ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পুলিশ সদস্যসহ বিভিন্ন ঘটনায় নিহতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির।
শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, ৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এসব ঘটনার বিচার আইনের মাধ্যমেই নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, অহেতুক রাস্তা অবরোধ বা চলাচলে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনের জন্য নাগরিকদের আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, ছোটখাটো কারণে রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করা সবার জন্যই ক্ষতিকর।

মাদকবিরোধী অভিযানের বিষয়ে আইজিপি জানান, পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে কালোবাজারির বিষয়ে তিনি বলেন, সীমিত পরিসরে তেল কিনে বাড়তি দামে বিক্রি করে বড় ধরনের লাভ সম্ভব নয়। এ ক্ষেত্রে মানুষের নৈতিকতার উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন তিনি।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন