লালমনিরহাটে অনলাইন জুয়া খেলায় তিনজন গ্রেপ্তার
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলতে থাকা তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
অভিযানটি বৃহস্পতিবার ভোর রাতে গোড়ল ইউনিয়নের বগুড়াটারী গ্রামে পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের আব্বাস আলীর ছেলে মোহাম্মদ নুরুজ্জামান (২৭),
একই ইউনিয়নের গোড়ল চাকলারহাট গ্রামের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে কনক রায় (২৫),
পলাশী ইউনিয়নের রামদেব গ্রামের ব্রজেন্দ্রনাথের ছেলে সজীব চন্দ্র (২১)।
পুলিশ জানিয়েছে, অভিযানে তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ২৪টি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপ যেমন 299bet, BB44, CK44, DHK88, Betin.win, BDT222, BK33, BETBDT, jeta33, Tk99, BN88, BD89, 9777bet, Binance, CD33, CD44, BK66 ইন্সটল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোতে নগদ ও বিকাশ অ্যাকাউন্টও খোলা ছিল।
উক্ত মোবাইলগুলোর ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডি ঢাকায় পাঠানোর কথাও জানানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।
১২৪ বার পড়া হয়েছে