সর্বশেষ

সারাদেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর একটি খালে এ ঘটনা ঘটে।

নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা জনারদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জনারদন তার ছেলে ঠাকুর চাঁন ও আরও দুইজনকে নিয়ে ছোট ফেনী নদীর খালে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়ার সময় নদী ও খোলা স্থানে যাওয়া থেকে বিরত থাকতে সচেতনতা বাড়ানো জরুরি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে একজন জেলের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।

২৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন