সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা। এর আগে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলাতেও একই ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।

জানা গেছে, আসনভিত্তিক বরাদ্দকৃত এই সহায়তার আওতায় প্রায় দুই হাজারেরও বেশি মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। প্রত্যেক অসহায় ও দুস্থ ব্যক্তিকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

সহায়তা বিতরণের পূর্বে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করে একটি তালিকা প্রস্তুত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন