মেহেরপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বিতরণ
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দিন খান। সভাপতিত্ব করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সদর উপজেলা সভাপতি সোহেল রানা উপস্থিত ছিলেন।
ঈদের নতুন শাড়ি পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তাজ উদ্দিন খান বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক উদ্যোগ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষরাও নতুন পোশাক পরে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
তিনি আরও জানান, এই কর্মসূচির আওতায় মেহেরপুর-১ সংসদীয় আসনে ৭০০ জন অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।
১৩২ বার পড়া হয়েছে