সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে অসহায়দের মাঝে ৭ লাখ টাকা ও প্রতিবন্ধীদের উপকরণ বিতরণ

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, 'দেশের ছিন্নমূল, অসহায় ও দরিদ্র মানুষের কথা যিনি ভাবেন, তিনি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।'

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চাঁদপুরে অসহায়দের জন্য ৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রত্যেক ব্যক্তি ২ হাজার টাকা করে পাবেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সদর উপজেলা মিলনায়তনে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধীদের মধ্যে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগেই পরিকল্পনা করা হয়েছে চাঁদপুরে একটি ইপিজেড স্থাপন করা হবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, বেকারত্ব কমবে এবং দরিদ্র মানুষের সংখ্যা হ্রাস পাবে। সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। তিনি প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা এবং সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রণি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।

চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অনুষ্ঠানে ১৫টি হুইলচেয়ার, ৩টি ট্রাইসাইকেল এবং ৭ জনকে হিয়ারিং এইড প্রদান করা হয়।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত ৭ লাখ টাকা ৩৫০ জন দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন