সর্বশেষ

সারাদেশ

রাউজানে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার

হাসান ফেরদৌস, চট্টগ্রাম
হাসান ফেরদৌস, চট্টগ্রাম

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৭:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের রাউজানে সংঘটিত ডাকাতির ঘটনায় জেলা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাতভর এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাতে ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর এলাকায় জনৈক বাবুলের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
এরপর বাড়ির সদস্যদের একটি কক্ষে আটকে রেখে নগদ অর্থ, স্বর্ণালংকার, এমিটেশন গহনা এবং মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার পর রাউজান থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পাহাড়তলী ও বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন, এক জোড়া কানের দুল, ১৩টি হাতের চুড়ি, ৩টি ব্রেসলেট, একটি হাতঘড়ি, নগদ ৪,৯৮৪ টাকা, একটি রেডমি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল ডাকাত চট্টগ্রামের বিভিন্ন অপরাধীদের সঙ্গে পরিচিত ছিলেন এবং অন্যান্য আসামিদের সঙ্গে যোগাযোগ করে ডাকাতির পরিকল্পনা করতেন।

ঘটনার দিন সকালে আসামিরা বাস ও ট্রেনে করে চট্টগ্রামে পৌঁছায়। সন্ধ্যার সময় তারা আলাদা আলাদা হয়ে পাহাড়তলী এলাকায় অবস্থান নেয়।
পাহাড়তলী বাজারে চা-নাস্তা খেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলের আশপাশের ঝোপঝাড়ে লুকিয়ে থাকে।
রাত ১টার দিকে ফজর আলী অন্যান্য আসামিদের নিয়ে জনৈক আহমদ হোসেন বাবুলের বাড়ি ‘ইউসুফ মঞ্জিল’-এর কাছে পৌঁছায়। তিনজনকে বাইরে পাহারায় রেখে অন্যরা সিঁড়িঘরের উপরের ফাঁকা জায়গা দিয়ে বাড়িতে প্রবেশ করে।
অল্প সময়ের মধ্যেই তারা মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে সেখান থেকে বের হয়ে যায়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয় হলো— কবির হোসেন ওরফে জীবন ওরফে আমির (৪৬), থানা-বাহুবল, জেলা হবিগঞ্জ; আশিক (৪২), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ, বর্তমানে থানা-চান্দগাঁও, জেলা চট্টগ্রাম; বুদু মিয়া (২২), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ; আলী আহম্মদ ওরফে মনু মিয়া (২৩), থানা-দক্ষিণ সুরমা, জেলা সিলেট; আবুল হোসেন (৩২), থানা-বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া; আবুল কালাম (২২), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ; মো. মিটু (২৮), থানা-মাধবপুর, জেলা হবিগঞ্জ; মনোয়ারুজ্জামান ইমন ওরফে শাকিল (২৭), থানা-গোলাপগঞ্জ, জেলা সিলেট; এবং ফজর আলী ওরফে বাটন ওরফে ডিপজল ডাকাত।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন