সর্বশেষ

সারাদেশ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় গফরগাঁওয়ের মামুনের মৃত্যু

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে অবশেষে মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫)।

নিহত মামুন উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বাবা।

পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার (৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মামুন। পরে তাকে স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই শাওন মোড়ল জানান, হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকেই মামুনের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তিনি এক ছেলে সন্তানের জনক।

মামুনের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।
 

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন