সর্বশেষ

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের ঢল শুরু হয়েছে। রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ।

এর প্রভাবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বুধবার (১৮ মার্চ) সকালে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে।

সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জ থেকে ঘাট পর্যন্ত চলাচলকারী নিয়মিত যানবাহনের সঙ্গে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বাড়তি ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ রয়েছে। বিশেষ করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটটি দেশের ২১টি জেলার যাত্রী ও যানবাহন পারাপারের অন্যতম প্রবেশদ্বার। ঈদ এবং অন্যান্য উৎসবে এই রুটে পারাপারের চাপ সবসময় বেড়ে যায়।

গাবতলী, সাভার, নবীনগর, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভোর থেকেই মানুষ ঘরে ফিরতে ছুটছে। পদ্মা সেতুর খোলার কারণে ছোট গাড়ি চাপ কিছুটা কমলেও লঞ্চ ও বাসের যাত্রীদের ভিড় এখনো চোখে পড়ে।

রাজবাড়ী গামী যাত্রী হোসেন আলী বলেন, "ভোরে নবীনগর থেকে রওনা দিয়েছি, রাস্তায় তেমন যানজট নেই। পরিবারসহ স্বাচ্ছন্দ্যে যাত্রা করছি।"

পোশাক শ্রমিক রফিকুল ইসলাম জানিয়েছেন, "এখনো সব পোশাক কারখানা ছুটি দেয়নি, ছুটির পর হয়তো মহাসড়কে চাপ বাড়বে। তবে এবছর ভাড়া অন্যান্য বছরের মতো বাড়েনি।"

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, "ভোরে কিছুটা যানবাহনের চাপ ছিল, এখন পরিস্থিতি স্বাভাবিক। যানজট রোধে পুলিশ সর্বদা তৎপর।"

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, "ঘরমুখো মানুষ ঘাটের দিকে ছুটছে। নির্বিঘ্নে পারাপারের জন্য আমরা প্রস্তুত। এই ঈদে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যাত্রী ও যানবাহন পারাপারের জন্য মোট ১৭টি ফেরি নিয়োজিত রয়েছে।"

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন