সারাদেশ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও উৎসবের কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ১১ দিনের ঈদ ছুটি ঘোষণা
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও উৎসবের কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১১ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম জানিয়েছেন, ভারতের, নেপালের ও ভুটানের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ছুটির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ২৮ মার্চ থেকে স্থলপথে বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় এ স্থলবন্দর পুনরায় আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম শুরু করবে।
অন্যদিকে, বন্দরের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, ঈদকালীন সময়ে ইমিগ্রেশন সেবা নিয়মমতো চালু থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন