সর্বশেষ

জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ ফোর্স মোতায়েন: আইজিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঈদযাত্রা সুষ্ঠ ও নিরাপদ করার জন্য।

তিনি জানিয়েছেন, সব ইউনিটের পুলিশ ফোর্স পুরো সময় মাঠে থাকবে এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অন্যায়ের সঙ্গে কোনো ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে আইজিপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রতিবছর ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ দীর্ঘ সময় সড়কে আটকে থাকে। এজন্য এবার বিশেষ গুরুত্ব দিয়ে যাত্রীদের হয়রানি কমানো, টিকিটের অযাচিত দাম বৃদ্ধি প্রতিরোধ এবং যানজট কমানোর জন্য সরকারিভাবে কো-অর্ডিনেশন সভা করা হয়েছে।

আইজিপি বলেন, “সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আমরা প্রযুক্তি ব্যবহার করছি। বড় বাজার ও মোড়ে পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মানুষদের সহায়তায় যানজট প্রতিরোধ করা হবে।”

তিনি ড্রাইভার ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সতর্ক করেছেন। “অনেকে কম শিক্ষা থাকায় ট্রাফিক আইন মানে না। গাড়ি মাঝখানে রেখে চলে গেলে যানজট তৈরি হয়। যদি সাধারণ সচেতনতা দেখানো হয়, যানজট কমানো সম্ভব,” বলেন আইজিপি।

এছাড়া অবৈধ বাস কাউন্টার বন্ধ করার উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, “ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। আইন প্রয়োগের মাধ্যমে এ সমস্যা সমাধান করা হবে।”

টিকিটের অতিরিক্ত মূল্য নেওয়া হলেও অভিযোগ না করার বিষয়ে আইজিপি জানান, “আইন না জানা কোনো অজুহাত নয়। একজন নাগরিকের দায়িত্ব নিজে আইন জানা।”

পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন