সারাদেশ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
এইচ এম ইমরান, ঝিনাইদহ
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সাবেক নিত্যানন্দপুর গ্রামে রফিজ-রাফেলা ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার। অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফসহ অন্যান্য স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন