কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী জেলার কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। সামান্য পেট্রোল পাওয়া গেলেও প্রয়োজনীয় পরিমাণে ডিজেল ও অকটেনের যোগান নেই।
সরেজমিনে দেখা গেছে, গ্রামগঞ্জের অনেক খুচরা তেল বিক্রেতা ব্যবসা বন্ধ রেখেছেন। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক, বাস ও ট্রাক চালক এবং লঞ্চ অপারেটররা। বিশেষ করে মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরগুলোতে জেলেরা সমুদ্রে যেতে না পারায় সমস্যায় পড়েছেন।
সরকারি মূল্যে জ্বালানি তেল না পাওয়ায় দেশের বৃহৎ মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করে আছে শত শত মাছ ধরার ট্রলার। বন্দরে প্রতি সপ্তাহে প্রায় ৩ লাখ লিটার ডিজেলের চাহিদা থাকলেও পাম্পগুলো সরবরাহ করতে পারছে মাত্র ৭৫ হাজার লিটার।
মহিপুর গাজী ফিস সত্তাধিকারী মো. মজনু গাজী বলেন, “ডিজেল সংকটে শতশত ট্রলার সমুদ্রে যেতে পারছে না। জেলেদের প্রয়োজনের মাত্র পাচ ভাগের এক ভাগ তেলও নেই। ঈদের সময়ে মৎস্যজীবীরা চরম সমস্যায় পড়েছেন।”
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, “তেল সংকট নিরসনে ইতোমধ্যেই কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
১১৯ বার পড়া হয়েছে