সারাদেশ
জামালপুরে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালিত হয়েছে।
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি
ফজলে এলাহী মাকাম, জামালপুর
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ পালিত হয়েছে।
আজ ১৪ মার্চ শনিবার সকালে সদর আসনের সংসদ সদস্য এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর পাশাপাশি বাড়ি ও আশপাশের আঙিনায় জমে থাকা পানি নিষ্কাশনের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
১০৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন