সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম গোপাল চন্দ্র দাস (৪৫)।

তিনি বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসা পিরোজপুরের পুলিশ সুপার মো. মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, লাশের পরিচয় নিহতের পরিবার সূত্রে নিশ্চিত হয়েছে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন হিসেবে মো. সম্রাট ও মো. রাজু নামে দুই ব্যক্তির নাম উঠে এসেছে। এর মধ্যে সম্রাটকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্তকে ধাওয়া করে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের ২ নম্বর ওয়ার্ডে মামুন মিয়ার ইটভাটার দক্ষিণ-পশ্চিম পাশে নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ সুপার জানান, রহস্য উদ্ঘাটনে পিবিআই, সিআইডি ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যেই আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে সন্দেহভাজনদের শনাক্ত করা গেছে এবং শুক্রবার রাত তিনটার দিকে সম্রাটকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে হত্যা করা হয়েছে এবং পরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে একটি সাদা রঙের আরটিআর মোটরসাইকেলে তিন যুবক ইটভাটার ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর দুই যুবক দ্রুত সেখান থেকে চলে যায়। পরে ভাটার এক কর্মচারী নদীর তীরে মস্তকবিহীন লাশটি দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

শনিবার (১৪ মার্চ) দুপুরে নিহতের বাবা পরিমল চন্দ্র দাস, তার ছেলে ও দুই ভাই ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন