সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশমিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে হিরনপুর নামক স্থানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কিউ. জেড. এম রুহুল কুদ্দুস নওয়াব মাস্টারের বিরুদ্ধে।

এ ব্যাপারে গত ১০ মার্চ নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র রুহুল কুদ্দুস নওয়াব মাস্টারকে ৫ দিনের সময় দিয়ে নোটিশ দিয়েছেন, যাতে সওজের জায়গায় নির্মাণাধীন স্থাপনা সরিয়ে/ভেঙ্গে ফেলা হয়।

নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগ এবং এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও হিরণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম রুহুল কুদ্দুস নওয়ার এর বাসা। তাঁর বাসার পাশেই ধান, চাল ব্যবসায়ী ও মিলার মোঃ জজ মিয়ার তিন তলা ভবন রয়েছে।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কিউ. জেড. এম রুহুল কুদ্দুস নওয়াবের ছেলে প্রকৌশলী মেহেদী হাসান সোহেল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

অভিযোগ উঠেছে যে, রুহুল কুদ্দুস নওয়াবের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা হওয়ায়, গত ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠ আসনে জয় লাভ করার পরদিন ১৩ ফেব্রুয়ারী বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী সোহেলের প্রভাব দেখিয়ে পিতা রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের অধীন ময়মনসিংহ (ডিসি অফিস- রঘুনাথপুর- নেত্রকোনা- ঠাকুরাকোনা- মোহনগঞ্জ- জামালগঞ্জ- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের (আর-৩৭০) ৩০তম কিমিতে সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ শুরু করেন।

তাঁনি সওজের জায়গায় স্থাপনা নির্মাণের পাশাপাশি পার্শ্ববর্তী ব্যবসায়ী জজ মিয়ার বাসার সীমানার ভিতরেও নির্মাণ কাজ শুরু করেন। জজ মিয়া তাঁর বাসার সামনের জায়গায় নির্মাণ কাজে বাধা দিলে, বিএনপি নেতা রুহুল কুদ্দুস নওয়াব মাস্টারের লোকজন জজ মিয়াকে মারধর করেন। নওয়াব মাস্টারের ছেলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রভাবশালী নেতা হওয়ায় তার প্রভাবে জজ মিয়া সকল ধরনের অপমান নীরবে সয়ে যাচ্ছেন।

হিরণপুর বাজারের ব্যবসায়ী মো. জজ মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমি বাজারে ধানের ব্যবসা করছি। আমার বাসার সীমানায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাবা জোর করে স্থাপনা নির্মাণ করছে। তারা কাজ করতে গিয়ে আমার বাসার কিছু অংশ ভেঙে ফেলেছে। প্রতিবাদ করায় আমাকে মারধর পর্যন্ত করেছে।”

নেত্রকোনার পূর্বধলার হিরণপুর বাজারে সরেজমিন ঘুরে দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নওয়ার মাস্টারের লোকজন অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। পাশেই ইট সুরকি পড়ে আছে।

পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সদস্য মোঃ নজরুল ইসলাম বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের পরদিনই সরকারি জায়গা ও অন্যের সীমানায় দখল করে দেওয়াল নির্মাণ কাজ শুরু করেছেন মেহেদী হাসান সোহেলের পরিবার। বিএনপির প্রভাব খাটিয়ে সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ এটি জঘন্য কাজ। এতে করে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।”

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মেহেদী হাসান সোহেল বলেন, “আমার বাবার ক্রয় করা জায়গায় নির্মাণ কাজ করা হচ্ছে। বিএনপির কিছু লোক জজ মিয়ার পক্ষ নিয়ে তাকে সহায়তা করছে। আমরা সরকারি জায়গা বা অন্যের জায়গা দখল করিনি। দলীয় প্রভাব বিস্তার বা কারো সাথে দাফট দেখাই না।”

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পূর্বধলার হিরণপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কিউ. জেড. এম রুহুল কুদ্দুস নওয়াব মাস্টার বলেন, “আমি সরকারি জায়গা দখল করিনি, নিজের জায়গায় কাজ করছি। সড়ক বিভাগের নোটিশ পাওয়ার কথা স্বীকার করি। নোটিশ পাওয়ার পর কিছু অংশের নির্মাণ কাজ বন্ধ রেখেছি।”

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, “বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন কোন ধরনের অপকর্ম করতে না পারে তার জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। দলের প্রভাব খাটিয়ে সরকারী জায়গায় স্থাপনা নির্মাণ করায় বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে দল থেকে বহিস্কার ও আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য দলীয় হাই কমান্ডের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহীন বলেন, “নির্মাণাধীন স্থাপনা অপসারণ অথবা ভেঙ্গে ফেলার জন্য আমাদের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে।”

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন