সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

গরুর পা কুপিয়ে বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি গৃহপালিত গরুর ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে।

ভুট্টা ক্ষেতে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে একটি গরুর পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে হিফজুর রহমান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল এলাকায়। অভিযুক্ত হিফজুর রহমান ওই গ্রামের নুরুদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে হাতিরখাল গ্রামের বাসিন্দা মখলিছ উদ্দিনের মালিকানাধীন একটি গরু প্রতিবেশী হিফজুর রহমানের ভুট্টা ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে হিফজুর ধারালো অস্ত্র দিয়ে গরুটির পায়ে সজোরে আঘাত করেন। ধারালো অস্ত্রের আঘাতে গরুটির একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে গরুটি গুরুতর জখম অবস্থায় রয়েছে এবং এর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর বিচার দাবি করেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, “এরা মানুষ নামের নরপশু। হিফজুর নামক এই অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।” সচেতন মহল মনে করছেন, এমন নিষ্ঠুরতা শুধু অমানবিকই নয়, এটি সামাজিক শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ।

এ ঘটনায় সিলেট ল’কলেজ ছাত্র ফোরামের সভাপতি হিলাল উদ্দিন শিপু তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রাণিকল্যাণ আইন-২০১৯ (Animal Welfare Act 2019) অনুযায়ী কোনো প্রাণীর প্রতি ইচ্ছাকৃত আঘাত বা নির্যাতন করা দণ্ডনীয় অপরাধ। পুলিশ চাইলে ভুক্তভোগীর লিখিত অভিযোগ ছাড়াও সংগৃহীত তথ্য বা প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা গেলে ভবিষ্যতে এ ধরনের নিষ্ঠুরতা প্রতিরোধ করা সম্ভব হবে।”

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গৃহপালিত প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে এলাকাবাসীর দাবি, নিরীহ একটি প্রাণীর ওপর এমন পৈশাচিক হামলার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অমানবিক কর্মকাণ্ড করার সাহস না পায়।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন