চুয়াডাঙ্গায় সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মোড়কজাত পণ্যের নিবন্ধন ও সনদপত্র ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম জানান, পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে পণ্যের সঠিক ওজন, মোড়কজাতকরণ এবং গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালে দৌলতদিয়াড় এলাকার মেসার্স জয় গোপাল অয়েল, চিড়া ও মুড়ি মিলের মালিক শ্রী অসীম অধিকারীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের সাম্পান ফুডের মালিক ওবায়দুর রহমানকে একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সুমন কুমার পাল।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রশাসন ও বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে জেলা প্রশাসন, পুলিশ এবং র্যাব-১২ এর একটি টিম সহযোগিতা করে।
মুন্না রহমান
১৩২ বার পড়া হয়েছে