সারাদেশ
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় পেট্রোলপাম্পের এক কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সিলেট
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় পেট্রোলপাম্পের এক কর্মীকে ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। জানানো হয়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফাহিম আহমদ (২১), তামিম আহমদ (১৯) এবং তানজিম আহমদ সজীব (১৯)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নগরীর চৌকিদেখি এলাকার উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলের সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে কর্মীরা তাতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায় এবং তাকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন