গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
হামলাকারীরা ব্যবসায়ীদের ওপর গুলি চালানো এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ঝুট বোঝাই একটি ট্রাক ও প্রায় তিন লাখ টাকা লুট করার অভিযোগ রয়েছে। এছাড়া একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, খান ট্রেডার্সের প্রোপাইটর কৌশিক খানের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয়-বিক্রয়ের চুক্তি রয়েছে। শনিবার চুক্তি অনুযায়ী ঝুট ক্রয়ের জন্য যাওয়ার সময় তারা হঠাৎ হামলার শিকার হন।
স্থানীয়দের অভিযোগ, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ জন অস্ত্রশস্ত্রসহ হামলায় অংশ নেয়। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল এবং তারা কয়েক রাউন্ড গুলি চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।
পুলিশের পক্ষ থেকে এখনও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
১১৪ বার পড়া হয়েছে