মিয়ানমারে আটক তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশি যুবককে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মোহাম্মদ বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মো. জনি মিয়া (২২)।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম জানিয়েছেন, “মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সময়ে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে সমন্বয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।”
বিজিবি জানায়, ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজন এবং ২৮ ফেব্রুয়ারি বালুখালী নদীতে মাছ ধরার সময় আরও দুইজনকে আরাকান আর্মি আটক করে। পরে পরিবারের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের মুক্তির জন্য যোগাযোগ শুরু করে। দীর্ঘ সমন্বয় ও প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তিনজনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় এবং যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।
১৪২ বার পড়া হয়েছে