সর্বশেষ

সারাদেশ

নারায়ণগঞ্জে তিতাস গ্যাস লিকেজে বিস্ফোরণ: গুরুতর আহত ৩, বাড়ি ক্ষতিগ্রস্ত

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

এতে এক ঝুট ব্যবসায়ীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্র কম্পনে ভবনের দেয়াল ধসে পড়ার পাশাপাশি আশপাশের আরও চারটি বাড়ির জানালার কাঁচ ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিস্ফোরণটি ঘটেছে আরমান মিয়ার মালিকানাধীন তিন তলা ভবনের নিচ তলায় অবস্থিত ঝুটের গুদামে। আহতরা হলেন— ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং ওই ভবনের ভাড়াটিয়া ছগির। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিপন ও লিটনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় বিকট শব্দে এলাকা কেঁপে উঠেছিল। আরমান মিয়ার ভবনের নিচ তলার দেয়াল, দরজা ও জানালা ধসে পড়েছে। আশপাশের অন্তত চারটি বাড়ির জানালার কাঁচও চূর্ণবিচূর্ণ হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান জানান, খবর পাওয়ার পর একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিতাসের পাইপলাইনের লিকেজের কারণে ঝুটের গুদামে গ্যাস জমে ছিল, যা বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পাইপলাইনে লিকেজ থাকা সত্ত্বেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন