মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা: দুই বছর পর অভিযুক্ত আটক
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৫:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চাইনপাড়া এলাকার ৬৫ বছর বয়সী রেখা রাণী রায় হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দীর্ঘ দেড় বছর পর শুক্রবার(৬ মার্চ) সকালে পিবিআই শ্রীনগর উপজেলার বারিগাঁও এলাকা থেকে ৪৮ বছর বয়সী মীর হোসেনকে গ্রেপ্তার করেছে।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আছমা আরা জাহান এক প্রেস রিলিজে জানান, ২০২৪ সালের ১৫ অক্টোবর বিকেলে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের বাসিন্দা রেখা রাণী রায় নিখোঁজ হন। পরের দিন তার মরদেহ আবুল তালুকদারের ধানক্ষেতে পাওয়া যায়। নিহতের দুই হাত-পা গামছা দিয়ে বাঁধা এবং গলায় শাড়ির আঁচল পেঁচানো অবস্থায় ছিল। মৃতদেহ তার ছেলে প্রদীপ বিশ্বাস শনাক্ত করেন।
প্রাথমিকভাবে সিরাজদিখান থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। ২৯ দিনের তদন্ত শেষে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। এসআই ইলিয়াস মিয়ারের নেতৃত্বে তদন্ত শুরু হয়।
পিবিআই জানিয়েছে, দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২ মার্চ রাতে মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে, কবরস্থানে প্রবেশ নিয়ে তর্কবিতর্কের সময় তিনি ক্ষিপ্ত হয়ে রেখা রাণী রায়ের গলায় শাড়ির আঁচল পেঁচিয়ে ধরেন। ওই নারী অচেতন হয়ে পড়লে মীর হোসেন তাকে মৃত ভেবে হাত-পা বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে পালিয়ে যান। মামলার তদন্ত কার্যক্রম এখনও চলছে।
৩০২ বার পড়া হয়েছে