চুয়াডাঙ্গায় ঈদে অতিমূল্যের দায়ে দুই পোশাক দোকানকে জরিমানা
বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পোশাকের অতিমূল্য নির্ধারণ এবং ক্রয় ভাউচারে গড়মিলের অভিযোগে চুয়াডাঙ্গার দুটি বিপণী-বিতানকে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুর ২টায় জেলা প্রশাসনের অভিযান পরিচালিত হয় নিউমার্কেটে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম তারিক-উজ-জামান। অভিযানে প্রমাণিত হয়, দুটি প্রতিষ্ঠান ন্যায্য মূল্যের তুলনায় পোশাকের দাম দ্বিগুণ বৃদ্ধি করেছে এবং ক্রয়মূল্যের ভাউচারে গড়মিল করেছে।
জরিমানা ধার্য করা হয় জাহিদ বস্ত্রালয় এবং হৃদয় গার্মেন্টসকে, প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক-উজ-জামান বলেন, “পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সময়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিলাভের আশায় পণ্যের দাম বাড়ায়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে বড় ধরনের অপরাধ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা দোকান মালিক সমিতি ও কনজুমার এসোসিয়েশনসহ বিভিন্ন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১৬৭ বার পড়া হয়েছে