পটুয়াখালীর ধুলাসায় বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতিকে পদচ্যুত
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৬:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল দেওয়ানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ধুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জামাল দেওয়ানকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব না দেওয়ায় বিষয়টি পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে ৯ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ অব্যাহতি ৩ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা মেনে চলার বিষয়ে তারা সতর্ক থাকুন।
অব্যাহতি প্রাপ্ত মো. জামাল দেওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১০৮ বার পড়া হয়েছে