সর্বশেষ

সারাদেশ

হোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে

মুসা মিয়া হিলি, দিনাজপুর
মুসা মিয়া হিলি, দিনাজপুর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
হিলি স্থলবন্দর দিয়ে আগামীকাল বুধবার সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসব উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে এ সময় বন্দর দিয়ে যাত্রী পারাপার এবং পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি ফৌরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হোলি উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় ভারতীয় হিলি এক্সপোর্ট ও কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

ফৌরদৌস রহমান আরও জানান, বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলবে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন