হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে নতুনধারা বাংলাদেশের মশাল মিছিল
সোমবার, ২ মার্চ, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)।
সোমবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ২৭/৭ তোপখানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান ও ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবনসহ কেন্দ্রীয় নেতারা।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, স্বাধীনতার বহু বছর পরও দেশে পুলিশ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রাণ দিতে হচ্ছে। তিনি অভিযোগ করেন, রাজনীতির নামে অপরাজনীতি করে একটি চক্র ছাত্র-যুব-জনতার নাম ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে এবং আন্দোলনের সময় নিরীহ মানুষ হত্যার মতো নৃশংস ঘটনায় জড়িত ছিল।
তিনি আরও বলেন, গত আঠারো মাস ধরে মানবতাবিরোধী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে তারা রাজপথে আন্দোলন করে আসছেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সমাবেশে বক্তারা ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ আবু সাঈদের প্রসঙ্গ তুলে তার বাবার বক্তব্য উদ্ধৃত করেন। তারা দাবি করেন, মাথায় আঘাতের চিহ্ন থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনঃতদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন।
১২০ বার পড়া হয়েছে