সারাদেশ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে তানিয়া খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কলারোয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রাম থেকে তানিয়া খাতুন (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া খাতুনের বাবার বাড়ি বরগুনা জেলায়। প্রায় দুই বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে কলারোয়ার লোহাকুড়া গ্রামের সান্ডু মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। রোববার রাতে স্থানীয়দের দেওয়া খবরে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ.এম শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর