সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশরাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার ছিন্নমূল, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা।

ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে ভিত্তি করে ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নীরবে-নিভৃতে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার ছয় বছরের মধ্যেই সংগঠনটি গাইবান্ধা জেলায় এক ধরনের মানবিক নিরাপত্তাবলয় তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে পরিচয়হীন ও বেওয়ারিশ মরদেহ সংরক্ষণে তাদের উদ্যোগ ইতোমধ্যে জেলাজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাত্র একটি ফ্রিজিং কফিন ব্যবহার করে এখন পর্যন্ত ১৮০টি মরদেহ সংরক্ষণ করেছে তারা। জেলার কোথাও মরদেহ সংরক্ষণের প্রয়োজন হলে একমাত্র এই কফিনটিই বিভিন্ন স্থানে পাঠানো হয়।

রমজান মাসে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হয়। স্টেশন, ফুটপাত, বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় রাতভর ঘুরে ছিন্নমূল ও দুঃস্থ মানুষের মাঝে সেহেরি বিতরণ করেন সদস্যরা। দিনমজুর, পথশিশু, বৃদ্ধ কিংবা ভবঘুরে—যেই হোন না কেন, তাদের জন্য অন্তত একবেলার খাবার নিশ্চিত করার চেষ্টা চালানো হয়।

মানবিক সহায়তার পাশাপাশি পিছিয়ে পড়া শিশুদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থাও করেছে সংগঠনটি। অসহায় পরিবারের ছেলে-মেয়েদের জন্য বিনামূল্যে কুরআন শিক্ষার উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

বর্তমানে সংস্থাটিতে ১০০ জন সক্রিয় সদস্য রয়েছেন। তারা নিজ নিজ সামর্থ্য ও স্বেচ্ছাসেবার মনোভাব নিয়ে প্রতিদিন সমাজের বিভিন্ন স্তরে সহায়তা পৌঁছে দিচ্ছেন। দিন-রাত যেকোনো সময়ে কারো মৃত্যু, দুর্ঘটনা বা বিপদের খবর পেলেই সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

সংগঠনটির প্রতিষ্ঠাতা কায়ছার প্লাবন জানান, মানবসেবাকে নৈতিক দায়িত্ব মনে করেই এই সংগঠন গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের প্রথম লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই কাজ করতে করতে ছয় বছর পার হয়ে গেছে। ভবিষ্যতে আমরা একটি বৃদ্ধাশ্রম নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যাতে অসহায় ও নিঃস্বজন প্রবীণ মানুষদের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা যায়।”

এ বিষয়ে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও সংস্থাটির সভাপতি কাজী আমিনুল ইসলাম ফকু বলেন, “গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা এখন শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতার কান্ডারী। অচেনা মানুষের প্রতি যে ভালোবাসা, মূল্যবোধ ও দায়িত্ববোধ তারা দেখাচ্ছে, তা গাইবান্ধা সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।”

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন