সর্বশেষ

সারাদেশ

এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন শিবপুর কবরস্থান মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সহায়তা প্রদান করেছে মানবিক চিকিৎসকদের গড়া আর্থ-সামাজিক সংগঠন ডু স্যামথিং ফাউন্ডেশন (ডিএসএফ)।

শুক্রবার বিকেলে সংগঠনটির উদ্যোগে এবং ডিএসআই ও আরইউআই’র অর্থায়নে মাদ্রাসায় অবস্থানরত এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল ৫০০ কেজি চাল, ৫০ কেজি পিয়াজ, ৫০ কেজি আলু, ২৫ কেজি ডাল এবং ১০ লিটার ভোজ্যতেল।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ডিএসএফ’র প্রতিনিধি আশরাফুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবিএম শামীম হক, মুহতামিম মোহাম্মদ নুরুন্নবীসহ প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীরা কিছুদিন ধরে খাদ্য সংকটে ভুগছিল। বিষয়টি অবগত হওয়ার পর ডিএসএফ’র প্রেসিডেন্ট ডা. নাজমুল ইসলাম প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

এ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবিএম শামীম হক। তিনি দাতা সংস্থার প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

৩২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন