সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোর ব্যবস্থাপনা নিয়ে সরকার জোরালো কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু করেছে। তিনি জানান, দেশের মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ৫৪টির উৎস ও প্রবাহ ভারতের সঙ্গে যুক্ত এবং বাকি তিনটি নদী মিয়ানমারের সঙ্গে সংযুক্ত।

শুক্রবার বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চর এলাকায় করতোয়া নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আন্তঃসীমান্ত নদীগুলোর পানিবণ্টন, নাব্যতা রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করতে ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। অতীতের অমীমাংসিত বিষয়গুলো সমাধানে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশেষ করে উত্তরাঞ্চলের নদীনির্ভর ও কৃষিনির্ভর জনপদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত ইতিবাচক অগ্রগতি অর্জনের আশা প্রকাশ করেন তিনি। দেশের নদ-নদী রক্ষা করে মরুকরণ প্রতিরোধ এবং বাংলাদেশকে সুজলা-সুফলা, শস্য-শ্যামলা হিসেবে ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী।

এ সময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন