সর্বশেষ

সারাদেশ

জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব-এর ভিআইপি মিলনায়তনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে উদার নীতি অনুসরণ করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।

দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী জানান, চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তুলতে প্রশাসন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আতাউর রহমান আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন