সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশগুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পিঁপরুল ইউনিয়নের বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে যুবদলের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন পিঁপরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরব আলী, তার পরিবারের তিন সদস্য এবং একই ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন ও রিপনসহ অন্তত ছয়জন। গুরুতর আহত রিপনের হাতের দুটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এছাড়া আরব আলীও মারাত্মকভাবে রক্তাক্ত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতর আহত রিপন ও আরব আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়। অন্য আহতরা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবারের ঘটনায় দুই পক্ষই ধারালো অস্ত্র ব্যবহার করায় হতাহতের আশঙ্কা বাড়ে।

জেলা যুবদলের সভাপতি এ এইচ তালুকদার ডালিম বলেন, “এটি রাজনৈতিক কোনো বিষয় নয়; বরং দুই পরিবারের মধ্যে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগেও তাদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছিল। তবে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, দুই পরিবারের মধ্যে আগে থেকেই বিরোধ ও মামলা চলমান রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন