সর্বশেষ

জাতীয়পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশকুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি

দিলীপ বর্মণ, খুলনা
দিলীপ বর্মণ, খুলনা

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনার কয়রা উপজেলায় ধানক্ষেতে অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪০ বছর বয়সী লতিকা বৈদ্য নিহত হয়েছেন।

নিহত লতিকা মহেশ্বরীপুর গ্রামের বরুণ বৈদ্যের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গরু খুঁজতে বের হওয়া লতিকা রাত পর্যন্ত বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন এবং এলাকাবাসী তাকে খুঁজেও পায়নি।

রোববার ভোরে স্বজনরা নিরুদ রায়ের ধানক্ষেতে গিয়ে দেখতে পান, লতিকা বৈদ্য অবৈধ বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, এটি কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে মৃত্যুর প্রথম ঘটনা নয়। গত বছর দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা গ্রামে একই পরিবারের তিনজন- পিতা, মাতা ও পুত্র ধানক্ষেতে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এছাড়া ২৩ অক্টোবর ৩ নম্বর কয়রা গ্রামে আব্দুর রহমান (৩৬) নামের এক ব্যক্তি একই কারণে নিহত হন। গেল বছরে কয়রা উপজেলায় এই ধরনের ঘটনায় মোট ছয়জনের প্রাণহানি ঘটেছে।

বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “ধান রক্ষার্থে এভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া সম্পূর্ণ অবৈধ। ফসলের ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হলেও মানুষের প্রাণ ফেরানো যায় না। অপরাধীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দিলে এমন ঘটনা আর ঘটবে না।”

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন