সর্বশেষ

জাতীয়পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশজামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট
স্টাফ রিপোর্টার, বাগেরহাট

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটে রমজান মাসকে সামনে রেখে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে। জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার রাখতে সংসদ সদস্যরা নিজ হাতেই ঝাড়ু হাতে অভিযান শুরু করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট কোর্ট মসজিদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি নিজেই মসজিদ চত্বর ও আশেপাশের এলাকা পরিষ্কার করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেন।

উদ্বোধনের পর সংসদ সদস্য রাহাদ ও তার সহকর্মীরা বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। হাসপাতালে তত্ত্বাবধায়ক অসীম সমাদ্দার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা শামীম আহসান, অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক চৌধুরী, একরামুল হকসহ অন্যান্য নেতা ও স্থানীয় কর্মীরা এ কাজে অংশ নেন।

সংসদ সদস্য রাহাদ বলেন, “হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা, হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখার জন্য সদর ও কচুয়া উপজেলায় এই অভিযান চলবে। সবাইকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই।”

একই দিনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জ পৌরসভা, প্রধান বাজার ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আবদুল মান্নানসহ অন্যান্য নেতা।

অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, “শহর আমাদের সবার। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। এই উদ্যোগ নেওয়া হয়েছে শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে। ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত থাকবে।”

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন