গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন ও সুষম রাখতে রবিবার (২২ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর শতাধিক নেতাকর্মীর সঙ্গে রাস্তায় নামলেন গাইবান্ধা-২ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমির মোঃ আব্দুল করিম।
সকালে পুরাতন ব্রীজ থেকে নিজ হাতে রাস্তা পরিষ্কার কর্মসূচি শুরু করেন এমপি আব্দুল করিম। এ সময় তার সঙ্গে ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা, শহর আমির ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ নুরুন্নবী সরকার, শহর শিবিরের সভাপতি মোঃ হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দারা। স্থানীয়রা বলেন, একজন এমপি নিজে থেকে রাস্তায় নেমে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি আব্দুল করিম বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিচ্ছন্ন হবে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য এই অভিযান শুরু করেছি। আমরা গাইবান্ধা শহরের ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রাখব।”
১২৪ বার পড়া হয়েছে