সর্বশেষ

জাতীয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশকয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইসা ফকির (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে নগরীর পাটগুদাম ব্রিজ, যা বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামে পরিচিত, সেখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসা ফকির ময়মনসিংহ সদর উপজেলার গোবদ্দিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শাহ সুফি নাজিম উদ্দিন ফকিরের ছেলে।

পুলিশ জানায়, পাটগুদাম বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা এম কে সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসটি টার্মিনাল সংলগ্ন পাটগুদাম ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইসা ফকির ঘটনাস্থলেই প্রাণ হারান।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজট সৃষ্টি হলেও ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের চেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন