সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নে এক আওয়ামী লীগ নেতার পরিবারের বিরুদ্ধে জমি দখল, একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক ভুক্তভোগী এসব অভিযোগ করেছেন।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবদুর রহমান (৬০), যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। অভিযোগে তাঁর ছেলে নুরুল আমিন, বড় ভাই হাচু মিয়া (৬৫) এবং আত্মীয় আবুল কালামসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।

এক জমি একাধিকবার বিক্রির অভিযোগ
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমান বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির কাছে জমি বিক্রি করলেও পরবর্তীতে সেই জমি বুঝিয়ে না দিয়ে নানা কৌশলে হয়রানি করেন। অভিযোগ রয়েছে, একটি জমি দুই থেকে তিনবার পর্যন্ত ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে।

এক ভুক্তভোগীর দাবি, ২০০৭ সালে একটি মামলায় কারাভোগের সময় আর্থিক সংকটে পড়ে আবদুর রহমান তাঁর আত্মীয় নুরুল আলমের কাছে চার একর জমি বিক্রি করেন। তবে ২০১৫ সালে ওই জমি পুনরায় নিজেদের দখলে নিয়ে স্থানীয় এক প্রভাবশালীর কাছে বিক্রি করা হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী পক্ষের দাবি, এর মধ্যে একটি মামলা আদালত খারিজ করে দিয়েছেন।

আত্মীয়স্বজনের জমি নিয়েও বিরোধ
অভিযোগ রয়েছে, আবদুর রহমান তাঁর এক ভাগনি ও ভাগনি জামাই মজিব উল্লাহর কাছেও জমি বিক্রি করেন। মজিব উল্লাহ পরবর্তীতে জমি উদ্ধার করতে সক্ষম হলেও অপরজন জমি বুঝে পাননি বলে জানা গেছে। পরে বিক্রয়মূল্যের আংশিক অর্থ ফেরত দিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হয়।

এছাড়া তাঁর ছোট দুই ভাই সোনা আলী ও খুইল্যা মিয়ার পৈতৃক সম্পত্তি একবার বিক্রি করে জমি বুঝিয়ে না দিয়ে পরবর্তীতে একই জমি অন্য ব্যক্তির কাছে বিক্রি ও দখল দেওয়ার অভিযোগও উঠেছে।

মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবেশী দিলদার মিয়াকে দীর্ঘদিন মানসিকভাবে নির্যাতন করা হলে তিনি ২০১২ সালে এলাকা ছেড়ে রামু উপজেলায় গিয়ে বসবাস শুরু করেন।

আরও অভিযোগ রয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০১৬ সালে এলাকার এক মসজিদের ইমামকে ‘জঙ্গি’ সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয়। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি পরবর্তীতে মুক্তি পান। স্থানীয়দের মতে, এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

এছাড়া প্রতিবেশী হাকিম আলীকে তাঁর নিজ জমি থেকে উচ্ছেদ করে অন্যত্র বসবাসে বাধ্য করার অভিযোগও তুলেছেন এলাকাবাসী।

মিথ্যা মামলার অভিযোগ ও তদন্তের দাবি
ভুক্তভোগীদের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। প্রতিবাদ করলে মামলা ও হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন।

অভিযুক্ত আবদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁদের ঘনিষ্ঠ একটি সূত্র অভিযোগগুলোকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন