সর্বশেষ

সারাদেশ

বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলার আসল সংস্কৃতি ও ভাষা ধরে রাখতে হলে “ইনকিলাব জিন্দাবাদ” বা “ইনকিলাব মঞ্চ”ের মতো রাজনৈতিক স্লোগানকে বাঙালির সঙ্গে যুক্ত করা যায় না।

তিনি বলেন, এগুলো বাংলার সঙ্গে সম্পর্কিত নয়; বরং যারা আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তারা এই ভাষার ব্যবহার করেছিল।

শনিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলবো কারণ আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং মন্ত্রী হয়েছি।” তিনি ব্রিটিশ শাসনের সময় দেশের ক্ষতি এবং ভাষা দমনকে স্মরণ করে বলেন, ১৯৫৪ সালের শোষণের বিরুদ্ধে যারা জীবন দিয়েছিল, তারাই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করেছিলেন। সেই বীজ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে চালিত করেছে।

মন্ত্রী যুব সমাজকে সতর্ক করে বলেন, “যদি নিজের ভাষা ঠিকমতো জানার চেষ্টা না করি, আমাদের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠবে না। নিজের ভাষা, নিজের দেশ গড়তে হবে, অন্য কেউ গড়ে দেবে না।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

২৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন