সর্বশেষ

জাতীয়

তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সরকারি ছুটি থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যক্রমে গতি আনতে অফিস করার সিদ্ধান্ত নেন তিনি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মূল ভবনে প্রবেশের সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। অনেককে নাম ধরে কাছে ডেকে নেওয়ায় উপস্থিত কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

দাপ্তরিক কার্যক্রম শুরুর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন তারেক রহমান। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)-সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোনাজাত শেষে প্রধানমন্ত্রী নির্ধারিত দাপ্তরিক সভায় যোগ দেন এবং দিনের কার্যক্রম শুরু করেন।

৩২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন