সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিশ্চিত করেছেন যে, তার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী বা চাঁদাবাজের অবস্থান সহ্য করা হবে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই ঘোষণা দেন।

রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দৌলতপুর উপজেলা ভারত-বাংলাদেশ সীমান্তের সংলগ্ন হওয়ায় এখানে মাদক বিস্তার তুলনামূলকভাবে বেশি। তাই মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানকে নির্দেশ দেন, একটি বিশেষ টিম গঠন করে মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, কৃষকের গোয়াল থেকে গরু চুরি, রাস্তা-ঘাটে ছিনতাইসহ সকল ধরনের অপরাধ বরদাস্ত করা হবে না। দলের কোনো সদস্য যদি অপরাধে জড়িত থাকে, সেক্ষেত্রেও ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে বিদ্যমান মামলায় আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে অপরাধীদের কারাগারে পাঠানো হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাচ্চু মোল্লা দৌলতপুরবাসীকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ ও মাদকমুক্ত দৌলতপুর গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন